টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার পাঠদান ৩০ নভেম্বর থেকে পুনরায় চালুর নির্দেশ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর কওমি ডিগ্রিধারীদের জন্য কাজী হওয়ার দরজা খুলল; আরও সরকারি খাত উন্মুক্তের দাবি সীমান্তে তীব্র গুলি বিনিময়, পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা চরমে জাককানইবিতে সমুদ্র ও জলবায়ু–বিষয়ক ‘Exploring the Blue Earth’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের হস্তক্ষেপ, স্বস্তিতে তীরবর্তী বাসিন্দারা ইবিতে জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ফের ৯ শিক্ষক বরখাস্ত নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর মানবিক উদ্যো‌গে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ইবিতে আলোচনা সভা জামায়াতের মনোনয়নে কে এই হিন্দু প্রার্থী

টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার পাঠদান ৩০ নভেম্বর থেকে পুনরায় চালুর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৪১ বার দেখা হয়েছে

টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার বন্ধ থাকা একাডেমিক কার্যক্রম আগামী ৩০ নভেম্বর থেকে চালুর নির্দেশ দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। গণমাধ্যমে প্রচারিত খবর ও ছাত্র সংসদের আবেদনের পর বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্ত জানায়।

টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার স্থগিত পাঠদান কার্যক্রম পুনরায় চালুর নির্দেশ দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। আগামী ৩০ নভেম্বর থেকে নিয়মিত ক্লাস শুরু করার কথা উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ২৭ নভেম্বর রেজিস্ট্রার মো. আইউব হোসেনের সই করা একটি চিঠি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমে মাদ্রাসাটির পাঠদান বন্ধ থাকার খবর প্রচারিত হওয়া এবং তামীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপির লিখিত আবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্ত নেয়। চিঠিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে পাঠদান কার্যক্রম সচল করার নির্দেশ দেওয়া হয়।

চিঠির অনুলিপি মাদ্রাসার সভাপতি, গাজীপুরের জেলা প্রশাসক, বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, আইসিটি শাখা এবং ছাত্র সংসদের ভিপি মুহাম্মদ ইকবাল কবিরসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

এর আগে ১৯ নভেম্বর অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। যদিও বিজ্ঞপ্তিতে বন্ধের কারণ জানানো হয়নি, তবে বেতন ও পরীক্ষার ফি বৃদ্ধি–সহ নানা দাবি নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের জেরেই মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা গেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT