ময়মনসিংহ মেডিকেল কলেজের হোস্টেলে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহ মেডিকেল কলেজের হোস্টেলে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৪৯ বার দেখা হয়েছে

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের একটি কক্ষ থেকে শরিফা ইয়াসমিন সৌমা (২১) নামে এমবিবিএস তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে ৩১১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সৌমা খুলনার খালিশপুরের তায়েদুর রহমান ও ফাতেমা আক্তারের মেয়ে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইনজেকশন প্রয়োগের মাধ্যমে তিনি আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে একটি সিরিঞ্জ ও ৪-৫ পৃষ্ঠার চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে ব্যক্তিগত জীবন ও পড়াশোনার চাপসহ মানসিক কষ্টের কথা উল্লেখ আছে।

সহপাঠীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সৌমা মানসিক চাপে ভুগছিলেন। সকালে কক্ষসঙ্গী ক্লাসে যাওয়ার সময় তাকে ঘুমন্ত অবস্থায় দেখে যান। পরে পুলিশ গিয়ে দরজা স্বাভাবিকভাবে বন্ধ অবস্থায় পায়।

মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের বাবা-মা খুলনা থেকে ময়মনসিংহের পথে রয়েছেন। তারা পৌঁছানোর পর পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT