সোহরাওয়ার্দী কাঁপাচ্ছে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ — পিআর ভোট ও সংস্কারের জোরালো দাবি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোহরাওয়ার্দী কাঁপাচ্ছে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ — পিআর ভোট ও সংস্কারের জোরালো দাবি

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৫৫ বার দেখা হয়েছে

আজ শনিবার দুপুর থেকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে অংশ নিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন। দুপুর ১২টায় সমাবেশের প্রথম অধিবেশন শুরু হয়, যেখানে জেলা ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছেন। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

মূল সমাবেশ শুরু হবে বেলা ২টায়। এতে অংশ নেবেন পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির পক্ষে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দলটি জানিয়েছে, জুলাই মাসের অভ্যুত্থানের পর থেকে তারা সংস্কার, বিচার এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে দেশব্যাপী প্রচার ও গণসংযোগ চালিয়ে আসছে।

ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আরও জানানো হয়, এসব দাবির পক্ষে জনগণের মধ্যে সমর্থন তৈরি হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয়ও গড়ে উঠেছে। এই প্রেক্ষাপটে নিজেদের অবস্থান সুস্পষ্টভাবে উপস্থাপন করতে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।

মহাসমাবেশের মূলপর্বে সভাপতিত্ব করবেন দলের আমীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT