৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস, সরকারি ছুটি ঘোষণা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস, সরকারি ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৩৭ বার দেখা হয়েছে

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস, থাকবে সরকারি ছুটি

দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ দিন ৫ আগস্ট এখন থেকে ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে। এ দিন সরকারি ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। ফারুকী জানান, এ সিদ্ধান্ত চূড়ান্ত করতে আগামী রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হবে এবং অনুমোদন পেলে সরকারি গেজেট প্রকাশ করা হবে। এরপর থেকে দিনটি সরকারি ছুটির তালিকায় যুক্ত হবে।

তিনি আরও জানান, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যাপক কর্মসূচি পালিত হবে। এর মধ্যে মূল অনুষ্ঠানগুলো ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলবে। এই কর্মসূচির উদ্দেশ্য জুলাইয়ের সেই ঐক্যের দিনগুলোর আবহ ফিরিয়ে আনা। ফারুকী বলেন, আন্দোলনের সময় দেশের মানুষ যেভাবে এক হয়েছিল, সেই অনুভূতি ফিরিয়ে আনতেই এই আয়োজন।

এছাড়া ফারুকী জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন রেডিও বাংলাদেশ বেতার ও বিটিভিকে স্বায়ত্তশাসিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার কাজ করবেন।

আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT