মে থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধের হুমকি প্রান্তিক খামারিদের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Casino Winbeast – ce qu’il faut savoir

মে থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধের হুমকি প্রান্তিক খামারিদের

সাবাস বাংলাদেশ ডেস্ক.
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৫০ বার দেখা হয়েছে

সিন্ডিকেট ভাঙার দাবিতে আগামী মে মাস থেকে ডিম ও মুরগির উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। সংগঠনটি বলছে, সরকারের কার্যকর হস্তক্ষেপ না এলে তারা দেশজুড়ে খামার বন্ধ করে দেবে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিএ জানায়, রমজান ও ঈদের সময় প্রান্তিক খামারিরা দৈনিক ২০ লাখ কেজি মুরগি উৎপাদন করেছে, কিন্তু বাজারদরের সঙ্গে মিল না থাকায় তারা কেজিতে গড়ে ৩০ টাকা লোকসান করেছে। এতে এক মাসেই ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯০০ কোটি টাকা।

প্রতিদিন উৎপাদিত ৪ কোটি ডিমের মধ্যে ৩ কোটি ডিম আসে প্রান্তিক খামারিদের কাছ থেকে। প্রতি ডিমে ২ টাকা লোকসানে গত দুই মাসে ডিম থেকে ক্ষতি হয়েছে ৩৬০ কোটি টাকা। সব মিলিয়ে দুই মাসে এই খাতের মোট লোকসান দাঁড়িয়েছে ১,২৬০ কোটি টাকা।

বিপিএর অভিযোগ, কিছু করপোরেট কোম্পানি বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তারা শুধু খাদ্য ও ওষুধ নয়, ডিম-মুরগির দামও ঠিক করছে। এর ফলে খামারিরা প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছে।

সংগঠনটি জানায়, বর্তমানে ব্রয়লার উৎপাদনে প্রতি কেজির খরচ ১৬০–১৭০ টাকা হলেও বাজারে তা বিক্রি হচ্ছে ১২০–১২৫ টাকায়। ডিম উৎপাদন খরচ ১০–১০.৫০ টাকা হলেও বিক্রি হচ্ছে ৮–৮.৫০ টাকায়। এর ফলে প্রতিদিন শত শত খামার বন্ধ হয়ে যাচ্ছে।

বিপিএর দাবি, যদি সরকার দ্রুত সিন্ডিকেট ভাঙার ব্যবস্থা না নেয়, তাহলে তারা মে মাস থেকে ডিম ও মুরগি উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT