শেরপুর জেলা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুর জেলা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ

মাকসুদুর রহমান (শেরপুর প্রতিনিধি)
  • আপডেট সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৯৬ বার দেখা হয়েছে

শেরপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ১৯ জুলাই শনিবার সকাল ১১টায় জেলা শহরের মাধবপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পেছনে নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন ও বনবিভাগ।

এসময় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, শেরপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ সাদেকুল ইসলাম খান, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে জুলাই-আগস্টে শহীদ ও আহতদের স্মরণে গাছের চারা রোপন করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT