শেরপুরে পারফরমেন্স বেজড গ্রান্টস স্কিমের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে পারফরমেন্স বেজড গ্রান্টস স্কিমের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ইসতিয়াক আহমেদ নাবীল,(শেরপুর প্রতিনিধি)
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১২৫ বার দেখা হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)” এর আওতায় শেরপুর সদর উপজেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৯ জুলাই মঙ্গলবার শেরপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার, শেরপুর সদর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রেজুয়ান, জেলা শিক্ষা অফিসার, শেরপুর এবং ইশতিয়াক মজনুন ইশতি, সহকারী কমিশনার (ভূমি), শেরপুর সদর।
অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে পারফরমেন্সের ভিত্তিতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।
আয়োজকরা জানান, এই কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা তৈরি করবে এবং ভবিষ্যতে শিক্ষার গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT