শেরপুরে নারীর সামর্থ্য উন্নয়ন ও জলবায়ু অভিযোজন প্রযুক্তি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে নারীর সামর্থ্য উন্নয়ন ও জলবায়ু অভিযোজন প্রযুক্তি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

ইসতিয়াক আহমেদ নাবীল, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১০৩ বার দেখা হয়েছে

শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সকাল ১০টায় “উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মসংস্থান সৃষ্টির সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন – ‘স্বপ্ন’ ২য় পর্যায়” প্রকল্পের আওতায় অংশীদারিত্বমূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE) ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের (DLS) যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অভিযোজন প্রযুক্তি সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। আলোচকরা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি ও প্রাণিসম্পদ খাত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই প্রযুক্তির প্রয়োগ, নারীর ক্ষমতায়ন এবং অংশীদারিত্বমূলক কার্যক্রম জোরদার করা জরুরি।

কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উন্নয়নকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT