নকলায় যৌথ বাহিনীর অভিযান: ১১টি মামলা, ১২ হাজার টাকা জরিমানা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নকলায় যৌথ বাহিনীর অভিযান: ১১টি মামলা, ১২ হাজার টাকা জরিমানা

ইসতিয়াক আহমেদ নাবীল, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১২৯ বার দেখা হয়েছে
শেরপুরের নকলা উপজেলায় যানবাহনের শৃঙ্খলা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে ১১টি প্রশিকিউশন মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ১২ হাজার ৫০০ টাকা জরিমানাও আদায় করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) সকালে নকলা পৌর শহরের দক্ষিণ বাজারস্থ ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নকলা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. মাসুম মিয়া ও নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনের টিএসআই মাহফুজুর রহমান। এসময় যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
টিএসআই মাহফুজুর রহমান জানান, অভিযানে অনুমোদিত কাগজপত্র না থাকায় ৭টি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশা আটক করা হয়। পরে সড়ক পরিবহন আইনে এসব যানবাহনের বিরুদ্ধে ১১টি মামলা দিয়ে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT