শেরপুরে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন

ইসতিয়াক আহমেদ নাবীল, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৩০ বার দেখা হয়েছে
শেরপুরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১৪ জুলাই (সোমবার) দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাশেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
নির্মাণ কাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদ, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবীর, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি জাকারিয়া মো. আব্দুল বাতেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে ‘জুলাই শহিদ’দের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
জেলা গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এই স্মৃতিস্তম্ভটি। চলতি জুলাই মাসের মধ্যেই নির্মাণকাজ শেষ করার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে।
এ স্মৃতিস্তম্ভটি শহীদদের আত্মত্যাগের চিহ্ন পরবর্তী প্রজন্মের কাছে দেশের ইতিহাস ও অধিকার আদায়ের সংগ্রামের সাক্ষ্য হয়ে থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT