শেরপুরে পরকীয়ার সন্দেহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
“ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত” -ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন, এমবিই কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

শেরপুরে পরকীয়ার সন্দেহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ইসতিয়াক আহমেদ নাবীল, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার দেখা হয়েছে

স্ত্রীর সঙ্গে বড় ভাইয়ের সম্পর্কের সন্দেহে ধারালো রামদা দিয়ে একাধিক কোপ; হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে শেরপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কান্দাশেরী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের নাম একাব্বর মিয়া (২৮)। তিনি ওই এলাকার মৃত হায়দার আলীর দ্বিতীয় স্ত্রীর সন্তান। অভিযুক্ত ছোট ভাই ফারুক মিয়া একই বাবার তৃতীয় স্ত্রী মুসেদার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক মিয়া তার স্ত্রী মাকসুদা বেগমের সঙ্গে বড় ভাই একাব্বরের পরকীয়া সম্পর্ক আছে—এমন সন্দেহে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে একই বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর ফারুক ক্ষিপ্ত হয়ে ঘরের ভেতরেই বড় ভাই একাব্বরকে ধারালো রামদা দিয়ে একাধিক কোপ দেন।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা একাব্বরকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথে তার মৃত্যু হয়।

অভিযুক্তের স্ত্রী মাকসুদা বেগম পরকীয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার স্বামী নেশাগ্রস্ত অবস্থায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।”

শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রমা বলেন, “সকালে একাব্বরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর কোপের ক্ষত ও অতিরিক্ত রক্তক্ষরণ ছিল। প্রাথমিক চিকিৎসার পর দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়।”

এদিকে একাব্বরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, “এটি পারিবারিক দ্বন্দ্বের জেরে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কাউকে আটক করা যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT