শেরপুর সীমান্তে অভিনব কৌশলে আনা ৬০০ কেজি ভারতীয় জিরা জব্দ করলো বিজিবি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুর সীমান্তে অভিনব কৌশলে আনা ৬০০ কেজি ভারতীয় জিরা জব্দ করলো বিজিবি

মোঃ মাকসুদুর রহমান রোমান, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার দেখা হয়েছে
ভারতীয় জিরা জব্দ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া বিওপির আওতাধীন এলাকা থেকে অভিনব কৌশলে পাচার করতে আনা ৬০০ কেজি ভারতীয় জিরা আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবি। সোমবার, ২৮ জুলাই ভোররাতে এই অভিযান পরিচালনা করে বিজিবির সদস্যরা। সীমান্ত চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তারা মায়াকাশি সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এরপর সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা মাত্রই দ্রুত অভিযান চালিয়ে জিরার বিশাল চালানটি জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক জিরার পরিমাণ ৬০০ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা। দীর্ঘদিন ধরেই ভারতীয় জিরা অবৈধভাবে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। এই চালানটিও পাচারকারীরা অভিনব পদ্ধতিতে সীমান্ত অতিক্রম করিয়ে দেশের বাজারে ঢোকাতে চেয়েছিল।

তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, চোরাকারবারিদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং এই ধরনের অপরাধ প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT