শেরপুরে অভিনব কায়দায় শিং মাছ পাচারের চেষ্টা, ৬৩ কেজি জব্দ করেছে বিজিবি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে অভিনব কায়দায় শিং মাছ পাচারের চেষ্টা, ৬৩ কেজি জব্দ করেছে বিজিবি

মোঃ মাকসুদুর রহমান রোমান, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১০৮ বার দেখা হয়েছে

শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার দাওধারা এলাকা দিয়ে অভিনব কৌশলে ভারতে পাচারের সময় ৬৩ কেজি বাংলাদেশি শিং মাছ জব্দ করেছে বারোমারী বিওপির (বর্ডার আউটপোস্ট) একটি টহল দল। গত ২৩ জুলাই, বুধবার দুপুরে মাছগুলো জব্দ করা হয়। জব্দকৃত মাছের আনুমানিক বাজার মূল্য ১২ হাজার ৬০০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নালিতাবাড়ী উপজেলার বারোমারী বিওপির দাওধারা এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব পন্থায় বাংলাদেশি শিং মাছ অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ৩৯ বিজিবির একটি টহল দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ৬৩ কেজি মাছ জব্দ করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে শিং মাছগুলো পচনশীল দ্রব্য হওয়ায় শেরপুর কাস্টমস অফিসের সাথে সমন্বয় করে স্থানীয় বাজারমূল্য নির্ধারণপূর্বক ১২ হাজার ৬০০ টাকায় নিলামে বিক্রি করা হয়। মাছ বিক্রির সমুদয় অর্থ সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান আরও জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত নিরাপদ রাখতে এবং যেকোনো ধরনের অবৈধ কার্যকলাপ প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT