শেরপুরে জেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত: পাঁচ উপজেলা ও চার পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে জেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত: পাঁচ উপজেলা ও চার পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা

ইসতিয়াক আহমেদ নাবীল, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১১৯ বার দেখা হয়েছে
শেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার পাঁচটি উপজেলা ও চারটি পৌর বিএনপির পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য জোরদার করতে নেতা-কর্মীদের বিভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়। দ্রুত সময়ের মধ্যে উপজেলা ও পৌর কমিটি পুনর্গঠনের ওপরও গুরুত্বারোপ করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, সাবেক আহ্বায়ক মো. হযরত আলী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম স্বপন, সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ, যুগ্ম আহ্বায়ক মো. ফজলুর রহমান তারা, শফিকুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, প্রকৌশলী মো. ফাহিম চৌধুরী, মো. আবু রায়হান রূপন, মো. কামরুল হাসান, সাইফুল ইসলাম প্রমুখ।
বর্ধিত সভায় নবগঠিত জেলা বিএনপির অন্যান্য যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT