শেকৃবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান’২৪ বর্ষপূর্তিতে কর্মসূচি ঘোষণা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
মধ্যযুগীয় বর্বরতা বনাম অধুনাকালিক বর্বরতা খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান

শেকৃবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান’২৪ বর্ষপূর্তিতে কর্মসূচি ঘোষণা

ফাহিম ফয়সাল (শেকৃবি প্রতিনিধি)
  • আপডেট সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১০৩ বার দেখা হয়েছে

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর বর্ষপূর্তি  উপলক্ষে ২১ জুলাই ( সোমবার)  দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের( ইউজিসি) নির্দেশনার আলোকে এ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

২০ জুলাই ( রবিবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ জুলাই সকাল ১০টায় শেকৃবি ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী-শ্রমিকদের অংশগ্রহণে একটি সম্মিলিত র‍্যালি অনুষ্ঠিত হবে। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হবে।

এছাড়া একই দিন সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি এর অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে “জুলাই গণঅভ্যুত্থান ”২৪  স্মরণে দোয়া ও আলোচনা সভা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT