শেকৃবিতে 'জুলাই ছাত্র-জনতার আন্দোলন' শহীদদের স্মরণে দোয়া মাহফিল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
মধ্যযুগীয় বর্বরতা বনাম অধুনাকালিক বর্বরতা খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান

শেকৃবিতে ‘জুলাই ছাত্র-জনতার আন্দোলন’ শহীদদের স্মরণে দোয়া মাহফিল

শেকৃবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৯৮ বার দেখা হয়েছে

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) “জুলাই ছাত্র-জনতার আন্দোলন”-এর শহীদদের স্মরণে এক দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শেকৃবি শাখা।

১৮ জুলাই (শুক্রবার)  বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের এর শিক্ষক,কর্মকর্তা -কর্মচারী ও শিক্ষার্থীরা দোয়া মাফফিলে অংশগ্রহণ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি আবুল হাসান বলেন, শেখ হাসিনার শাসনামল ছিল খুনের শাসনামল। বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে ২০১৩ সালের শাপলা হত্যাকাণ্ড, হত্যার মাধ্যমে দমনই ছিল যার নীতি। তার এ অপশাসন টিকে রাখার জন্য সর্বশেষ ২০২৪ সালের ছাত্রজনতার ন্যায্য আন্দোলনে গুলি চালিয়ে আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ প্রায় ২ হাজার মানুষকে হত্যা করে। তাদের প্রাণের বিনিময়ে আজ আমরা সবাই বাক-স্বাধীনতা ফিরে পেয়েছি। তাদের প্রাণের বিনিময় আমাদের চলার পথ মসৃণ করে দিয়েছে। এ শহীদরা আমাদের জন্য প্রেরণা। আমরা দলীয়ভাবে, নীতিগতভাবে আলাদা হতে পারি। শহীদদের ধারণ করার ক্ষেত্রে সবাইকে এক হতে হবে। ইসলামি ছাত্রশিবির সব শহীদদের ধারণ করে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT