শেখ হাসিনা-এস আলম বৈঠক নিয়ে নির্বাচন বানচালের অভিযোগ বাবরের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার

শেখ হাসিনা-এস আলম বৈঠক নিয়ে নির্বাচন বানচালের অভিযোগ বাবরের

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার দেখা হয়েছে

ভারতে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি দাবি করেন, ওই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে এবং দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করছে।

রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাবর এসব কথা বলেন। তিনি জানান, বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায়। তবে কিছু বিষয়ে তাদের উদ্বেগ রয়েছে, সেসব নিয়েই সরকারের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

তারেক রহমানের ফেরার প্রসঙ্গে তিনি বলেন, খুব শিগগিরই দেশে ফিরবেন তিনি। আরেক প্রশ্নে বাবর স্পষ্ট করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য সরকারের চেষ্টা তিনি লক্ষ্য করেছেন।

প্রসঙ্গত, দীর্ঘ ১৮ বছর পর রোববার বিকেল ৪টা ২২ মিনিটে বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT