জাবিতে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান বিষ প্রয়োগ ও কেটে পেঁয়াজ ক্ষেত নষ্ট, শত্রুতা নাকি ষড়যন্ত্র!

জাবিতে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

নিশান খান, জাবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার দেখা হয়েছে

See the Science, Be the Change’-এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী সপ্তম জাতীয় বিজ্ঞান মেলা ২০২৫। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব (জেইউএসসি)-এর উদ্যোগে এ উৎসবের উদ্বোধন করা হয়।

মেলায় দেশের বিভিন্ন স্কুল ও কলেজ পর্যায়ের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। আগামীকাল শনিবার (১৮ অক্টোবর) সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ফেস্টিভ্যালের পর্দা নামবে।

বিজ্ঞানচর্চায় তরুণদের উৎসাহিত করছে জেইউএসসি উৎসবে মোট ১০টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রয়েছে, গণিত অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড, সায়েন্স কুইজ, পোস্টার প্রেজেন্টেশন, রুবিক্স কিউব, ওপেন স্পিচ, চার মিনিট প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেসিং, লাইন ফলোয়ার রোবট ও রোবো সকার। এছাড়াও বিজয়ীদের জন্য ঘোষণা করা হয়েছে এক লক্ষ টাকার পুরস্কার, সঙ্গে থাকবে টি-শার্ট ও ই-সার্টিফিকেট।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক শফি মোহাম্মদ তারেক বলেন, বিজ্ঞান একটা ফ্রুটলেস জব। সায়েন্স ক্লাব আগামী বিজ্ঞানী তৈরির যে চেষ্টা করছে তা প্রশংসনীয়।

বিশেষ অতিথি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, “সায়েন্স ক্লাবের ৭ম জেইউএসসি বিজ্ঞান উৎসবে অংশগ্রণকারী সকলকে শুভ কামনা জানান। বিজ্ঞান চর্চা ও আগামী বিজ্ঞানী তৈরিতে শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এসময় তিনি জাবি সায়েন্স ক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। তিনি বলেন, সৃষ্টিকর্তার দুটি জিনিস সবচেয়ে বড় উপহার হিসেবে দিয়েছেন। একটি জীবন এবং অপরটি প্রযুক্তি। যারা বিজ্ঞানচর্চা করে তাদের কার্যক্রম সৃষ্টিকর্তার প্রতিনিধিত্ব করে। বিজ্ঞানীরা বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করার মাধ্যমে আমাদের সেবা করেন। বিজ্ঞান চর্চা যারা করেন তারা স্রষ্টা কর্তৃক প্রদত্ত অতিরিক্ত দায়িত্ব পালন করে বলে মনে করে।

তিনি আরো বলেন, সায়েন্স ক্লাবের এই কার্যক্রম দেখে মনে হচ্ছে এটি একটি উপাসনা। এই ফেস্টিভ্যাল আয়োজনের সাথে যারা যুক্ত তাদের আমি ধন্যবাদ জানাই। আমি মনে করি এটা দায়িত্ব না, এটা তাদের উপাসনা। জাবি সায়েন্স ক্লাবের সাথে আছি এবং থাকব।

এ সময় আরও বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ফজলুল করিম পাটুয়ারি এবং ক্লাবের সভাপতি মো. সৌরভ।

উল্লেখ্য, জেইউএসসি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে জাতীয় পর্যায়ের বিজ্ঞান মেলার আয়োজন করে আসছে। এবারের আয়োজনে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), পরিবেশবিজ্ঞান এবং টেকসই উদ্ভাবনভিত্তিক প্রকল্পগুলোর উপস্থিতি ছিল বিশেষ আকর্ষণীয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT