শেকৃবি সংলগ্ন মিনিবাজারে দ্রব্যমূল্যের চড়া দাম: অভিযোগে ছাত্রদল কর্মীর তদারকি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রক্তস্মৃতির শহীদি মসজিদে ২৬ বছর ধরে বিনা পারিশ্রমিকে খতম তারাবিহ পড়াচ্ছেন হাফেজ মাহফুজুর গ্রিস-এ ৬০ অননুমোদিত মসজিদ বন্ধে অভিযান, রমজানে বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ স্পাইসজেটের ওপর বেবিচকের নিষেধাজ্ঞা, বাংলাদেশের আকাশসীমা ব্যবহার বন্ধ গ্লোবাল ভ্যালু চেইনে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে আন্তর্জাতিক সেমিনার বুটেক্স চেস ক্লাব ও দাবাপাঠের উদ্যোগে প্রথম দাবা কর্মশালা অনুষ্ঠিত কুবিতে আবাসিক হলে ঢুকে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষার্থীকে মারধর সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে মা‌হে রমজানে দরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণ শেকৃবি সংলগ্ন মিনিবাজারে দ্রব্যমূল্যের চড়া দাম: অভিযোগে ছাত্রদল কর্মীর তদারকি কুবিতে ছাত্রদল নেতার উদ্যোগে ১০ দিনব্যাপী ইফতার কর্মসূচি সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর কুড়িগ্রামের সেই বাবার লাশ দাফন

শেকৃবি সংলগ্ন মিনিবাজারে দ্রব্যমূল্যের চড়া দাম: অভিযোগে ছাত্রদল কর্মীর তদারকি

শেকৃবি প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ক্যাম্পাস সংলগ্ন মিনিবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাইরের বাজারের তুলনায় বেশি নেওয়া হচ্ছে, এমন অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি নিয়ে তদারকি ও আলোচনা করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সর্বকনিষ্ঠ সদস্য রাসেল পারভেজ।
শিক্ষার্থীদের দাবি, মিনিবাজারে মুরগির মাংস প্রতি কেজিতে প্রায় ২০ টাকা, ছোলা ও চিনি প্রায় ৫ টাকা, কলা প্রতি হালিতে প্রায় ১০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছিল। এছাড়া লেবু, বেগুনসহ অন্যান্য সবজির দামও তুলনামূলক বেশি রাখা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এমনকি ফটোকপির দোকানেও বাইরে থেকে প্রতি কপিতে ২০-৩০ পয়সা বেশি নেওয়া হচ্ছিল বলে জানিয়েছেন কয়েকজন শিক্ষার্থী।
এ বিষয়ে রাসেল পারভেজ বলেন, দীর্ঘদিন ধরে বিষয়টি লক্ষ্য করা হচ্ছিল। এতে সাধারণ শিক্ষার্থীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। তাই কয়েকজন শিক্ষার্থী মিলে শান্তিপূর্ণভাবে দোকানদারদের সঙ্গে আলোচনা করে ন্যায্য মূল্য নির্ধারণের আহ্বান জানানো হয়। তিনি জানান, তাদের উদ্দেশ্য কাউকে হেয় করা নয়; বরং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং ক্যাম্পাসে একটি ন্যায্য বাজারব্যবস্থা নিশ্চিত করা।
আলোচনার পর কিছু পণ্যের দামে ইতোমধ্যে সমন্বয় এসেছে বলেও জানান তিনি। তবে বিষয়টি স্থায়ীভাবে সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়মিত মনিটরিংয়ের দাবি জানান সংশ্লিষ্টরা, যাতে ভবিষ্যতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় না হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT