রাবিতে চারদিনব্যাপী এসপিএসএস প্রশিক্ষণ কোর্স শুরু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান বিষ প্রয়োগ ও কেটে পেঁয়াজ ক্ষেত নষ্ট, শত্রুতা নাকি ষড়যন্ত্র!

রাবিতে চারদিনব্যাপী এসপিএসএস প্রশিক্ষণ কোর্স শুরু

রাফাসান আলম, রাবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৬৬ বার দেখা হয়েছে

আরইউএইচএসসি ও StatX-এর যৌথ আয়োজনে চারদিনব্যাপী হাতে-কলমে ডেটা বিশ্লেষণ প্রশিক্ষণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাজশাহী ইউনিভার্সিটি হাইয়ার স্টাডি ক্লাব (আরইউএইচএসসি)’র আয়োজনে এবং ডেটা অ্যানালাইসিস প্রতিষ্ঠান StatX-এর সহযোগিতায় শুরু হয়েছে চারদিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ কোর্স ‘Applied Data Analysis with SPSS: A Hands-On Training Program’।

শুক্রবার (১০ অক্টোবর) শুরু হওয়া এই প্রশিক্ষণ চলবে ১১, ১৭ ও ১৮ অক্টোবর প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। এতে থাকছে ১০ ঘণ্টার ব্যবহারিক সেশন, রেকর্ডেড ক্লাস, প্রয়োজনীয় মেটেরিয়ালস, সার্টিফিকেট ও একটি প্রজেক্ট সলভ।

কোর্সটিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আব্দুল লতিফ, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা StatX এবং গবেষণা সহকারী, বায়োইনফরমেটিক্স ল্যাব (Dry), রাজশাহী বিশ্ববিদ্যালয়।

প্রশিক্ষণের উদ্দেশ্য শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের ডেটা বিশ্লেষণ ও গবেষণায় এসপিএসএস (SPSS) সফটওয়্যারের ব্যবহারিক দক্ষতা অর্জনে সহায়তা করা। অংশগ্রহণকারীরা ডেটা এন্ট্রি, ক্লিনিং, বিশ্লেষণ, হাইপোথেসিস টেস্টিং ও রিপোর্ট প্রস্তুতের প্রক্রিয়া হাতে-কলমে শিখছেন।

সেশনে প্রশিক্ষক অংশগ্রহণকারীদের সফটওয়্যারের মৌলিক ধারণা ও বিশ্লেষণ প্রক্রিয়া প্রদর্শন করছেন। অংশগ্রহণকারীরা বাস্তব ডেটা ব্যবহার করে বিশ্লেষণ অনুশীলনে যুক্ত হচ্ছেন এবং বিষয়ভিত্তিক প্রজেক্টে কাজ করছেন।

আয়োজকদের মতে, বর্তমান সময়ে গবেষণা, অ্যাকাডেমিক থিসিস, মার্কেট রিসার্চ ও সরকারি-বেসরকারি খাতে এসপিএসএস দক্ষতা একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা গবেষণা ও ডেটা বিশ্লেষণে নিজেদের সক্ষমতা আরও বাড়াতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT