নারী নিপীড়নের ঘটনায় রুয়েটে এক শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার; জড়িত ৮ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা, টানানো হলো উদ্বোধনী ব্যানার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন আলী নেওয়াজ খৈয়াম নারী নিপীড়নের ঘটনায় রুয়েটে এক শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার; জড়িত ৮ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ কুবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গণিত বিভাগ ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র জয়ে কুবি শাখা ছাত্রদলের গণ মিষ্টি বিতরণ সংবিধান সংস্কার পরিষদে শপথ নেননি বিএনপি এমপিরা, সিদ্ধান্ত পরে ১০ নম্বর জার্সি পরেই এমপি হিসেবে শপথ নিলেন হাসনাত আবদুল্লাহ নতুন সরকারের মন্ত্রিসভায় দফতর বণ্টন সম্পন্ন নাফ নদী থেকে আটক ৭৩ জেলে দেশে ফিরলো, আরাকান আর্মির সঙ্গে আলোচনায় সফল বিজিবি

নারী নিপীড়নের ঘটনায় রুয়েটে এক শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার; জড়িত ৮ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি

রাবি প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী শিক্ষার্থী নিপীড়নের অভিযোগের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় ডিসিপ্লিনারী কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. রবিউল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত ওই শিক্ষার্থী হলেন কম্পিউটার প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সুমন মজুমদার (আইডি: ২৪০৩১২৯)।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, যৌন নিপীড়ন সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে রুয়েটের ডিসিপ্লিনারি অর্ডিন্যান্সের ৬নং ধারায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী প্রধান অভিযুক্ত সুমন মজুমদারকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
এছাড়াও, আরো ৮ শিক্ষার্থীকে নির্দিষ্ট মেয়াদে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনকে সহযোগিতার অভিযোগে তিন শিক্ষাবর্ষের জন্য এবং উস্কানিদাতা ৫ জনকে এক শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত এই আটজনকে আজীবনের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চারিত্রিক সনদ (ক্যারেক্টার সার্টিফিকেট) প্রদান করবে না বলেও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ঘটনার বিষয়ে রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীর নিরাপত্তা ও মর্যাদা সর্বোচ্চ গুরুত্বের বিষয়। অভিযোগ ওঠার পরপরই প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে এবং এ সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রুয়েট নারী শিক্ষার্থী নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার; ক্যাম্পাসে এ ধরনের আচরণের কোনো স্থান নেই।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT