রুয়েটে নবনির্বাচিত সিআরকে 'শিবির' ট্যাগে হত্যার হুমকি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান বিষ প্রয়োগ ও কেটে পেঁয়াজ ক্ষেত নষ্ট, শত্রুতা নাকি ষড়যন্ত্র!

রুয়েটে নবনির্বাচিত সিআরকে ‘শিবির’ ট্যাগে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৭ বার দেখা হয়েছে
রুয়েট মেকানিকাল ইঞ্জিনিয়ারিং’২১ ব্যাচের সিআর আবির হোসেন
রুয়েট মেকানিকাল’২১ ব্যাচের সিআর আবির হোসেন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং’২১ ব্যাচের সি সেকশনের নবনির্বাচিত সিআর আবির হোসেন সম্প্রতি হত্যার হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন। বিষয়টি তিনি নিজের ফেসবুক পোস্টে তুলে ধরেন।

 

আবির জানান, গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত সিআর নির্বাচনে শিক্ষার্থীদের ভোটে তিনি ফার্স্ট থার্টির সিআর নির্বাচিত হন। নির্বাচনের পর মেকানিক্যাল’২১ ব্যাচের বি সেকশনের সিআর নুমান জামান দিপু [২১০২১১৫] সিআর গ্রুপে তাকে ‘শিবির’ ট্যাগে হত্যার হুমকি দেন। এ সংক্রান্ত কিছু স্ক্রিনশটও প্রকাশ করেন তিনি।

রুয়েটে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং’২১ ব্যাচের সিআর আবির হোসেনকে 'শিবির' ট্যাগে হত্যার হুমকির স্ক্রিনশট

আবির হোসেনের প্রকাশিত স্ক্রিনশট

পোস্টে আবির স্পষ্টভাবে উল্লেখ করেন, রুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ এবং তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট নন। বরং তিনি প্রচলিত রাজনীতির বিরোধী। তার ভাষ্যে, যদি তাকে নিয়ে কারও অভিযোগ থাকে তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তা উপস্থাপন করা যেত। কিন্তু সরাসরি হত্যার হুমকি দেয়া ফৌজদারি অপরাধ।

 

ফেসবুক পোস্টে আবির আরও উল্লেখ করেন, এ ধরনের হুমকি তার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি করেছে। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের উদাহরণ টেনে তিনি লিখেছেন, তার বাবা-মা তাকে কখনো এমন নির্মম ঘটনার শিকার হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠাননি।

 

পোস্টে তিনি একাধিক প্রশ্নও উত্থাপন করেছেন—

১) হত্যার হুমকি দাতা কার প্রভাব বা ‘খুঁটির জোরে’ এমন সাহস পেল?

২) মেকানিক্যাল’২০ ব্যাচের অজ্ঞাত সিনিয়রদের নাম উল্লেখ করে বলা হয়েছে, তারা ২১ ব্যাচের ওপর ক্ষতি করার পরিকল্পনা করছে। এদের পরিচয় কী এবং তাদের ক্ষমতার উৎস কোথায়?

৩) কেন সিআর নির্বাচনকে ম্যানিপুলেট করা হয়নি—এই যুক্তি দেখিয়েও তাকে হুমকি দেয়া হয়েছে। এর পেছনে সিন্ডিকেটের উদ্দেশ্য কী?

 

আবিরের বক্তব্য অনুযায়ী, তিনি প্র্যাকটিসিং মুসলিম হওয়ায় তাকে টার্গেট করে হুমকি দেয়া হয়েছে। এটি কেবল তার জন্য নয়, বরং ধর্ম-বর্ণ নির্বিশেষে সব রুয়েট শিক্ষার্থীর জন্যই এক অশনি সংকেত উল্লেখ করে তিনি লেখেন “হাসিনার আমলের পুর্ব অভিজ্ঞতা থেকে আমরা জানি যে এই হুমকি শুধু হুমকিতে সীমাবদ্ধ থাকে না বরং হত্যাকাণ্ডে পর্যন্ত গড়ায় এবং শুধু আবরারের মত প্র্যাকটিসিং মুসলিমকে হত্যার মতোই সীমাবদ্ধ থাকে না বরং বিশ্বজিতের মত হিন্দু কেও এই উগ্র জিঘাংসার শিকার হতে হয়।”

 

এ বিষয়ে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT