নোটিশ:
শিরোনামঃ
নানিয়ারচরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল সেনাবাহিনী জ্বালানি স্থাপনায় যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের, হামলা অব্যাহত থাকার কথা কিয়েভের জ্বালানি মূল্য ও ঋণের চাপ সামনে রেখে ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক দেশে চিকিৎসার মান বাড়লে বিদেশমুখিতা কমবে: রাষ্ট্রপতি মেয়েশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার সরকারের উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থের যথাযথ ব্যয় নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর আইটি, সার ও জ্বালানি খাতে জাপানের মারুবেনিকে বিনিয়োগের আহ্বান সমুদ্র, নদী ও স্থলবন্দরের সমন্বয়ে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন হচ্ছে রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, নিন্দা ঢাকার রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগ জোরদারের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাকসু নির্বাচনে মনোনয়ন জমার সময়সীমা বাড়ল

রাফাসান আলম, রাবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার দেখা হয়েছে
1000095798

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন ও জমার সময়সীমা পাঁচ দিন বাড়ানো হয়েছে। এর ফলে নির্বাচনের তারিখ পেছাতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল পৌনে পাঁচটার দিকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। তিনি জানান, সংশোধিত তফসিল অনুযায়ী ২৬ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের সময়সীমা পাঁচ দিন বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

এ ছাড়া নির্বাচন ঘিরে কয়েকটি পরিবর্তনের কথাও জানান তিনি। সেগুলো হলো— ভোটকেন্দ্র আবাসিক ভবনের পরিবর্তে একাডেমিক ভবনে স্থানান্তর, সাইবার সেল গঠন এবং ভোটার তালিকায় ছবি সংযুক্তকরণ।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “প্রধান নির্বাচন কমিশনার পরিবর্তন, ডোপ টেস্টে বেশি সময় লাগা ইত্যাদি দাবির প্রেক্ষিতে আজ আমরা সভায় বসেছিলাম। সভা এখনো শেষ হয়নি। শেষ হলে ভোটগ্রহণের তারিখ জানানো হবে।”

প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি প্রসঙ্গে তিনি বলেন, “তফসিল ঘোষণার পর তারা ভর্তি হয়েছে। তাই গঠনতন্ত্র অনুযায়ী তারা নির্বাচনে অংশ নিতে পারবে না।”

এর আগে, গত ২৮ জুলাই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে।

রাকসু ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে এবং হল সংসদ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT