রাকসু নির্বাচন; ৫ জন বহিরাগত আনার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

রাকসু নির্বাচন; ৫ জন বহিরাগত আনার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন

রাবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বার দেখা হয়েছে
কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ছাড়া আর কারোর ক্যাম্পাসে ঢোকার নেই অনুমতি। তবে আবেদন সাপেক্ষে নির্বাচনী পরিবেশ দেখতে প্রতি প্যানেলে ৫ জনের অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে ক্যাম্পাসে ঢুকতে পারছে বহিরাগতরা।
বেলা ১১ টার সময় বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমানকে দেখা যায় বসে থাকতে। এটা দেখে অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন। এর আগে গতকাল বিকালেও আমান টুকিটাকি চত্বরে দেখা যায়। গতকাল নির্বাচন কমিশন জানান,
উনি ঢুকলেন কীভাবে? উনার তো আসার কথা না এখানে। উনি কীভাবে ঢুকলেন? আচ্ছা, বিষয়টা আমি দেখছি।
জিএস পদপ্রার্থী সালাউদ্দিন আম্মার বলেন, “আমি নিজেও দেখেছি। প্রশ্ন হলো প্রশাসনের নিষেধাজ্ঞার পরও একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতা কিভাবে ভোট চলাকালে ক্যাম্পাসে প্রবেশ করলেন সেটাই দেখার বিষয়। তিনি প্রশাসনকে ম্যানেজ করে নাকি অন্যভাবে ঢুকেছেন আমরা জানিনা। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য এটি উদ্বেগজনক।”
এ বিষয়ে নির্বাচন কমিশন বলেন, নির্বাচনী পরিবেশ দেখার জন্য অনেকে আবেদন করেছে। আমরা সে সেই সাপেক্ষে পাঁচজনকে অনুমতি দিয়েছি। তারা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না, ক্যাম্পাসে ঘোরাঘুরি করতে পারবে। নির্বাচন কেমন হচ্ছে তা দেখবে। আমরা ছাত্রদল, শিবিরসহ যারা আবেদন করেছে সবাইকেই পাঁচজন করে আনার অনুমতি দিয়েছি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT