রাকসু নির্বাচন পূজার পরে চায় রাবি ছাত্রদল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান বিষ প্রয়োগ ও কেটে পেঁয়াজ ক্ষেত নষ্ট, শত্রুতা নাকি ষড়যন্ত্র!

রাকসু নির্বাচন পূজার পরে চায় রাবি ছাত্রদল

রাফাসান আলম, রাবি প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ বার দেখা হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (রাকসু) নির্বাচন দুর্গাপূজার পর আয়োজনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সহসভাপতি ও ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবীর এ দাবি জানান।

আবীর বলেন, “আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাসী। কিন্তু গত ৪৮ ঘণ্টায় যে উৎসবমুখর পরিবেশ এবং ভোটার ও প্রার্থীদের আনাগোনা ছিল, সেটি এখন প্রায় স্থবির হয়ে গেছে। ভোটার নেই বললেই চলে। বেশিরভাগ শিক্ষার্থী বাসায় চলে গেছেন। আমরা চাই সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক।”

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন যদি শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়টি বিবেচনা করে, তবে তাদের পালস বোঝার চেষ্টা করা উচিত। আমরা চাই নির্বাচন দুর্গাপূজার পরেই অনুষ্ঠিত হোক।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT