রাবিতে রাকসু নির্বাচনে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ১২ দফা ইশতেহার ঘোষণা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান বিষ প্রয়োগ ও কেটে পেঁয়াজ ক্ষেত নষ্ট, শত্রুতা নাকি ষড়যন্ত্র!

রাবিতে রাকসু নির্বাচনে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ১২ দফা ইশতেহার ঘোষণা

রাফসান আলম (রাবি প্রতিনিধি)
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ১২ দফা ইশতেহার ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করা হয়।
প্যানেলের ঘোষিত ১২ দফা ইশতেহারের মধ্যে রয়েছে— অ্যাকাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়ন, ‘রিসার্চ অ্যান্ড ইম্প্যাক্ট’ দপ্তর গঠন, ফি পরিশোধে ওয়ান-স্টপ সল্যুশন, কার্যকর ও শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গঠন, উপাচার্য নির্বাচন চালুর দাবি, প্রকৌশল শিক্ষার্থীদের জন্য আইইবি এক্রিডিশন, ‘ফুড অ্যান্ড পাবলিক হেলথ মনিটরিং গ্রুপ’ গঠন, সবার জন্য পৃথক ইনস্টিটিউশনাল মেইল, রাজনৈতিক প্রভাবমুক্ত ও মাল্টিকালচারাল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন, আন্তর্জাতিক শিক্ষার্থী কমিউনিটি ফোরাম, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যোগাযোগ সমন্বয় এবং পূর্ণাঙ্গ টি-এসএসসি বাস্তবায়ন।
ইশতেহার ঘোষণার পর রাকসুর ইতিহাসে প্রথম নারী প্রার্থী তাসিন খান বলেন, “আমাদের সময় মাত্র এক বছর। এক বছরে বাস্তবায়নযোগ্য কাজগুলোই আমরা ইশতেহারে রেখেছি। ক্যাম্পাসে শিক্ষার্থীরা প্রতিনিয়ত যে সমস্যার মুখোমুখি হন, সেগুলোর মূল জায়গাগুলো সমাধানের চেষ্টা করেছি।”
প্রচার-প্রচারণা শুরু হয়েছে কিনা বা শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “গতকাল থেকেই আমরা প্রচারণা শুরু করেছি। শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তারা আমাদের আশ্বস্ত করছেন। আশা করি ভালো কিছু হবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT