জ্ঞান চর্চার মাধ্যমেই মুসলিম বিশ্ব আবার ঘুরে দাঁড়াতে পারে: প্রফেসর ফজলুল হক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান বিষ প্রয়োগ ও কেটে পেঁয়াজ ক্ষেত নষ্ট, শত্রুতা নাকি ষড়যন্ত্র! শেরপুরে ট্রাকচাপায় বাবা–ছেলের মৃত্যু

জ্ঞান চর্চার মাধ্যমেই মুসলিম বিশ্ব আবার ঘুরে দাঁড়াতে পারে: প্রফেসর ফজলুল হক

রাবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার দেখা হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদের সাবেক ডিন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সিনিয়র প্রফেসর ড. মো. ফজলুল হক বলেছেন,
মুসলিম বিশ্ব যদি পাশ্চাত্যের হাত থেকে নিজেদের মুক্ত করতে চায়, তাহলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার পাশাপাশি জ্ঞানবিজ্ঞান চর্চা ও গবেষণায় নিজেদের সর্বাত্মক নিয়োগ করতে হবে। শুধুমাত্র রাষ্ট্রের উপরিকাঠামো পরিবর্তন নয়, অভ্যন্তরীণ পরিবর্তন করতে হলে শিক্ষার মধ্যে গুণগত পরিবর্তন করতে হবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সিরিয়া সংকটে আরব বসন্তের প্রভাব’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আরব বসন্ত শব্দটি পাশ্চাত্য সাংবাদিকদের দেয়া। এর মাধ্যমে আরবের জনগণের একনায়কত্ব থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা জাগ্রত হলেও পাশ্চাত্য বিশ্বের মূল টার্গেট ছিল বিপুল খনিজ সম্পদের উপর নিজেদের আধিপত্য বজায় রেখে লুট করা। একের পর এক বিপ্লবের পরও বিপ্লবীদের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আমেরিকা পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করলেও আমেরিকাকে নিয়ত করছে স্বল্প সংখ্যক ইহুদি। আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তাদের জ্ঞানের রাজ্যে আধিপত্য প্রতিষ্ঠার কারণে।
বিভাগীয় প্রধান প্রফেসর ড. আবদুর রহিমের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT