রাবির বিজয়-২৪ হল সংসদের প্রথম মতবিনিময় সভা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান বিষ প্রয়োগ ও কেটে পেঁয়াজ ক্ষেত নষ্ট, শত্রুতা নাকি ষড়যন্ত্র!

রাবির বিজয়-২৪ হল সংসদের প্রথম মতবিনিময় সভা

রাবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার দেখা হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজয়-২৪ হল ছাত্র সংসদের নবনির্বাচিত ভিপি, জিএসসহ অন্যান্য সদস্যবৃন্দ হল সংসদের সভাপতি ও প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জামিরুল ইসলাম স্যারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) হল সংসদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় হলের সার্বিক সংস্কার ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। আলোচনায় বিশেষভাবে উঠে আসে— হলের ওয়াশরুম সংস্কার, ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মানোন্নয়ন, পরিবেশগত উন্নয়ন, ফ্লোরভিত্তিক বিশুদ্ধ পানির ব্যবস্থা, উচ্চগতির ইন্টারনেট সংযোগ, রিডিং রুম আধুনিকায়ন, টিভি রুমকে গ্যালারি রুমে রূপান্তর, সাইকেল গ্যারেজ নির্মাণ, খেলাধুলার মাঠ সংস্কার, হল বিতর্ক ক্লাব ও সাংস্কৃতিক কার্যক্রম চালু করা এবং হলের অভ্যন্তরীণ ও বহিরাঙ্গন পরিচ্ছন্নতা রক্ষার উদ্যোগ।
সভায় নবনির্বাচিত ভিপি মোঃ রাছেল বলেন, “আমরা সম্মিলিতভাবে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ। আশা করি আগামী এক বছরের মধ্যেই বিজয়-২৪ হল শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সুবিধাসম্পন্ন, আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় আবাসস্থল হিসেবে আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ।”
সভায় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জামিরুল ইসলাম নবনির্বাচিত ছাত্রনেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, “হল প্রশাসন ও ছাত্র সংসদ একসঙ্গে কাজ করলে যেকোনো উন্নয়ন পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব।”
বৈঠক শেষে সবাই বিজয়-২৪ হলের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT