রাকসু'র নতুন প্রধান নির্বাচন কমিশনার হলেন অধ্যাপক এফ নজরুল ইসলাম - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

রাকসু’র নতুন প্রধান নির্বাচন কমিশনার হলেন অধ্যাপক এফ নজরুল ইসলাম

রাফসান আলম (রাবি প্রতিনিধি)
  • আপডেট সময় রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১১৬ বার দেখা হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন-২০২৫ এর নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ অধ্যাপক এফ নজরুল ইসলাম।

গতকাল ২৩ আগস্ট (শনিবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব তাকে নিয়োগ প্রদান করেন।

তিনি পূর্ব থেকেই অন্যতম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তার নিয়োগের কারণে শুন্য নির্বাচন কমিশনার পদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক পারভেজ আজহারুল হককে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে অধ্যাপক এফ নজরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশনের (রুয়া) নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার ছিলেন।
এ বিষয়ে অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, “কালকে রাতে আমাকে রাকসু’র প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব দেওয়া হয়েছে।আলহামদুলিল্লাহ। সবাই আকাঙ্খিত রাকসু নির্বাচন সফল করতে আমরা বদ্ধ পরিকর। আমরা সবাই মিলে একটা সুন্দর নির্বাচন করতে চাই। বিভিন্ন সমস্যা আসবে সেগুলো সমাধান করে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। “
প্রসঙ্গত, গত ২০ আগস্ট প্রফেসর মো. আমজাদ হোসেন পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় প্রধান নির্বাচন কমিশনার পদটি শুন্য হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT