রাখাল রাহার ঔদ্ধত্য - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

রাখাল রাহার ঔদ্ধত্য

মতামত ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬০৮ বার দেখা হয়েছে
রাখাল রাহার বিতর্কিত পোস্ট
রাখাল রাহার বিতর্কিত পোস্ট
রাখাল রাহার ঔদ্ধত্য বেড়েই চলেছে!

“এই লোক পাঠ্যপুস্তক পরিমার্জনা কমিটির মূল।
কত কুরুচিপূর্ণ শব্দ চয়ন।
এই লোককে দিয়ে পাঠ্যবই পরিমার্জনা করলে আমাদের সন্তানরা কী শিখবে ?
কুরুচিপূর্ণ শব্দ তো শিখবেই, পাশাপাশি সৃষ্টিকর্তার নামের সাথে কুরুচিপূর্ণ শব্দ চয়ন করতেও দ্বিধা করবে না।
রাখাল রাহা ওরফে সাজ্জাদ বুকের পাটা বেশ বড়।
সে অনেক ভুল করলেও তাকে ধরা হয় না,
এজন্য তার সাহস দিন দিন বেড়েই চলেছে।
সে এনসিটিবিতে মূল পরিচয় দেয় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সে সরাসরি ছাত্র। ফলে উপদেষ্টা ওয়াহিদের সাথে তার সরাসরি যোগাযোগ, বাকি কাউকে গোনায় ধরে না।
কমিটিতে ৫৭ জন থাকার কথা কাগজে কলমে থাকলেও সেই পুরো কাজটা করে। সেই পাঠ্যবইয়ে আদিবাসী গ্রাফিতি ঢুকায়, যাকে কেন্দ্র করে মতিঝিলে বিরাট মারামারি ও হতাহতের ঘটনা ঘটে। সরকার বাঙালীদের ৪ জনকে গ্রেফতার করলেও উপজাতিদের কাউকে এখনও গ্রেফতার করেনি। অথচ পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বাঙালীদের উপর প্রথম ঝাপিয়ে পড়েছিলো উপজাতিরাই। রাখাল রাহা সেই ঘটনার মূল উস্কানি দাতা হলেও অদৃশ্য কারণে তাকে ধরা হচ্ছে না।
তবে রাখালের বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগ, এবার পাঠ্যপুস্তক ছাপাতে অতিরিক্ত ৭০০ কোটি টাকা খরচ হয়েছে, অতিরিক্ত সময় ক্ষেপনে এতটা ব্যয় বাড়িয়ে দেয় রাখাল। এতে তার সাথে ছাপা কারখানাগুলোর গোপন আতাতের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই।
একটা কথা ভুলে গেলে চলবে না, এই ৭০০ কোটি টাকা কিন্তু রাখাল তার বাবার বাড়ি থেকে এনে দিবে না। আপনার ট্যাক্সের টাকা থেকে, আপনার চাল-ডাল-তেল-নুনের খরচ বাড়িয়ে নেবে। আওয়ামীলীগ দুর্নীতি করেছিলো বলে, তাদের ধরেছেন, তাহলে রাখালরা যে দুর্নীতি করলো, সেটা কী ধরবেন না ?”
শিরোনামঃ রাখাল রাহার ঔদ্ধত্য
(Noyon Chatterjee 8 ফেসবুক পেজ থেকে সংগৃহীত)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT