ইসলামী আন্দোলন থেকে রাজশাহী-২ আসনে মনোনয়ন পেলেন ড. মুহাম্মদ ফজলুল করিম - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান বিষ প্রয়োগ ও কেটে পেঁয়াজ ক্ষেত নষ্ট, শত্রুতা নাকি ষড়যন্ত্র! শেরপুরে ট্রাকচাপায় বাবা–ছেলের মৃত্যু

ইসলামী আন্দোলন থেকে রাজশাহী-২ আসনে মনোনয়ন পেলেন ড. মুহাম্মদ ফজলুল করিম

রাফাসান আলম, রাবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার দেখা হয়েছে
রাজশাহী সদরে ইসলামী আন্দোলনের প্রার্থী হলেন রাবির সাবেক শিক্ষার্থী ড. ফজলুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে রাজশাহী-২ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও আমানা গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ ফজলুল করিম।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী মহানগর শাখার প্রচার ও দাওয়াত সম্পাদক মুফতি ইমরান হোসেন হাবিবি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাজশাহী-২ আসনের প্রার্থী হিসেবে ব্যবসায়ী ড. মুহাম্মদ ফজলুল করিমকে মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) তাঁর হাতে দলীয় প্রতীক ‘হাতপাখা’ তুলে দেন।

ড. মুহাম্মদ ফজলুল করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএস (ইনস্টিটিউট অব বিজনেস স্টাডিজ) থেকে ‘ইসলামি বীমা: প্রেক্ষিত বাংলাদেশ’ বিষয়ে ২০১২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ড. ফজলুল করিম

ড. ফজলুল করিম

মনোনয়ন প্রসঙ্গে ড. মুহাম্মদ ফজলুল করিম বলেন, “জনগণের অধিকার আদায়, সুশাসন প্রতিষ্ঠা এবং নৈতিক রাজনীতির চর্চায় সর্বোচ্চ চেষ্টা করবো। রাজশাহী-২ আসনের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করছি। সাধারণ জনগণের প্রভু না হয়ে একজন যোগ্য সেবক হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান তিনি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT