রাজবাড়ীর পাংশায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার। - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার।

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১২৮ বার দেখা হয়েছে

রাজবাড়ীর পাংশা পৌর শহরের পুরাতন বাজার এলাকায় চামেলী বেগম (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে স্বামীর নিজ বাসভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত চামেলী বেগম ওই এলাকার কামাল মন্ডলের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (৫ জুলাই) গভীর রাতে আনুমানিক ১টা থেকে ১টা ৪০ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটে। স্বামী কামাল মন্ডল জানান, রাত একটায় ঘুম ভেঙে স্ত্রী চামেলীকে পাশে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখে একাধিকবার ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। এক পর্যায়ে তিনি তার ভাই সিরাজ মন্ডল ও মেয়ে অধরার সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চামেলীকে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চামেলীকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, চামেলী ও কামাল দম্পতির মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এই মর্মান্তিক ঘটনায় পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে পাংশা থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যান।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT