রাজবাড়ীতে চাঁদাবাজী মামলায় দুই সহোদর গ্রেপ্তার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে চাঁদাবাজী মামলায় দুই সহোদর গ্রেপ্তার

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১২৫ বার দেখা হয়েছে

রাজবাড়ীতে চাঁদার দাবিতে একজন নিরীহ ব্যক্তিকে চাপাতি ও লোহার রড দিয়ে মারধরের ঘটনায় কুটি বিশ্বাস (৪০) ও লাবলু বিশ্বাস (৪৫) নামে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী শহরের সজ্জানকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত দুই ভাই সজ্জানকান্দা সদর হাসপাতালের পেছনের মনি বিশ্বাসের ছেলে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব জানান, রাজবাড়ী সদর উপজেলার কাজীবাধা গ্রামের মৃত আহম্মদ আলী শেখের ছেলে সিদ্দিক শেখ (৪৫)-এর কাছে কুটি, লাবলু এবং আরও কয়েকজন—যাদের মধ্যে পুড়া পলাশ, খুর মানিক, বতল রানা ও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি রয়েছে—চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় গত ১৪ জুলাই দুপুর দেড়টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালের সামনে পাকা রাস্তায় সিদ্দিক শেখের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। হামলাকারীরা চাপাতি ও লোহার রড দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। এতে সিদ্দিকের হাত, পা এবং শরীরের আরও অনেক জায়গায় গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয়।

এ ঘটনায় ভুক্তভোগী ১৫ জুলাই রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাজবাড়ী থানা পুলিশ এবং ডিবি যৌথ অভিযান শুরু করে। অভিযানের নেতৃত্বে ছিলেন পুলিশ সুপার কামরুল ইসলাম, যিনি সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।

তথ্যপ্রযুক্তি ও সোর্সের মাধ্যমে আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে, পুলিশ বুধবার বিকেলে সজ্জানকান্দা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি কুটি বিশ্বাস ও তার ভাই লাবলুকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হামলার ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT