রাজবাড়ীতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল, আটক ৮ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

রাজবাড়ীতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল, আটক ৮

মোঃ জাহিদুর রহিম মোল্লা, বালিয়াকান্দি, রাজবাড়ী
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৭৮ বার দেখা হয়েছে

রাজবাড়ীতে ঝটিকা মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলা দায়েরের পর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৮ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার ছোট নুরপুর গ্রামের মো. রাব্বানী (৪৬), রাধাকান্তপুর গ্রামের মাইনউদ্দিন শেখ (৪২), ভবদিয়া গ্রামের মো. নাসির উদ্দিন (৪২), আলাদীপুর গ্রামের মো. রিয়াদ মন্ডল (২৬), ভান্ডারিয়া গ্রামের মো. আ. ছালাম মিলন (৫৭), রাজবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভবানীপুর গ্রামের জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহাগ (৪২), খানখানাপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের নাহিদ মিয়া (২৪) ও শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদি জয়পুর গ্রামের মো. নাসির শেখ (৬৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ জুন ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর থানার গোপিনাথাদিয়া গ্রামের রাজবাড়ী ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের ওপর আনুমানিক ৩০/৩৫ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী বর্তমান সরকারকে উৎখাত, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় তাদের হাতে ব্যানার ও ফেস্টুন ছিল।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন,  রাজবাড়ী থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৮ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT