রাজবাড়ী-২ আসনের মনোনয়নপ্রার্থী হারুন অর রশীদ বালিয়াকান্দির ইমামদের সঙ্গে মতবিনিময় সভা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ী-২ আসনের মনোনয়নপ্রার্থী হারুন অর রশীদ বালিয়াকান্দির ইমামদের সঙ্গে মতবিনিময় সভা

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার দেখা হয়েছে

বালিয়াকান্দি উপজেলার সকল মসজিদের শতাধিক ইমাম উপস্থিত থেকে স্থানীয় ও জাতীয় ইস্যুতে মতামত ও দৃষ্টিভঙ্গি শেয়ার করেন

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সকল মসজিদের ইমামদের সঙ্গে রাজবাড়ী-২ আসনের ধানের শীষের মনোনয়নপ্রার্থী ও সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হারুন অর রশীদ হারুনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে বালিয়াকান্দি উপজেলার অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপ্রার্থী হারুন অর রশীদ।

সভায় বক্তব্য রাখেন উপজেলা ইমাম কমিটির আহবায়ক মাওঃ রফিকুল ইসলাম বুলবুল, মুফতি মোঃ শামসুদ্দিন আহমেদ, মাওলানা আব্দুল কাদের লোহানী, মাওলানা মঈনুল ইসলাম, বহরপুর ডিগ্রি কলেজের প্রভাষক মাওলানা মোঃ সামসুদ্দিন আহমেদ, মাওলানা বাহাউদ্দীন সেলিম এবং উপজেলা ইমাম কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আবু মুসা।

সভা সঞ্চালনা করেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভূইয়া ও সহ-সভাপতি মোঃ জাফর আলী মিয়া। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের শতাধিক ইমাম ও মুসল্লি উপস্থিত ছিলেন।

এতে স্থানীয় ইস্যু, উন্নয়ন পরিকল্পনা এবং জাতীয় রাজনীতিতে ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT