কলকাতার অ্যাপোলো হাসপাতালে ওবায়দুল কাদের ? - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার

কলকাতার অ্যাপোলো হাসপাতালে ওবায়দুল কাদের ?

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১১৩ বার দেখা হয়েছে
ওবায়দুল কাদের কোথায়

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন বলে জানা গেছে। কলকাতার অ্যাপোলো হাসপাতালে তাকে দেখা গেছে বলে দাবি করেছেন এক বাংলাদেশি নাগরিক।

ডিজিটাল সংবাদমাধ্যম ‘সকাল সন্ধ্যা’র সম্পাদক গাজী নাসির উদ্দীন আহমেদের ফেসবুক পোস্টে উঠে আসে এ তথ্য। তিনি জানান, তার এক বন্ধু চিকিৎসার উদ্দেশ্যে ওই হাসপাতালে ছিলেন এবং সেখানেই আকাশি রঙের টি-শার্ট ও প্যান্ট পরিহিত এক ব্যক্তিকে দেখে তিনি চিনে ফেলেন—তিনি ছিলেন ওবায়দুল কাদের।

আরও পড়ুনঃ

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

১২৩ থেকে ৪৭ তম বনাম ৪০ থেকে ৪৭ তম: অন্তর্বর্তী সরকারকে নিয়ে ছড়ানো দুটি দাবীই ভুয়া

পোস্টে বলা হয়, ডাক্তার শ্যামাশীষ ব্যানার্জীর কক্ষে প্রবেশের আগে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছিল। হঠাৎ কক্ষের দরজা খুলে গেলে একজন ভদ্রলোক বের হন। তখন তার বন্ধু বলে ওঠেন, “ওটা তো ওবায়দুল কাদের!” এরপর সেই ব্যক্তি সঙ্গে সঙ্গেই মাস্ক পরে দ্রুত হেঁটে চলে যান।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, “চেহারায় ক্লান্তির চিহ্ন না থাকলেও সাবধানতা ছিল স্পষ্ট। খুব স্বাভাবিক ও স্বাস্থ্যবান লাগছিলেন।”

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে নানা গুঞ্জন চলছিল। সামাজিক মাধ্যমে বহু আলোচনার জন্ম দিয়েছিল বিষয়টি।

একটি জাতীয় দৈনিক আগে জানিয়েছিল, সরকার পতনের পর তিন মাস তিনি বাংলাদেশেই ছিলেন এবং পরে ৮ নভেম্বর শিলং হয়ে কলকাতায় যান।

সাম্প্রতিক কলকাতার অ্যাপোলো হাসপাতালে  ওবায়দুল কাদের কে দেখতে পাওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন গোপনে থাকার পর এমনভাবে তার উপস্থিতি গণমাধ্যমে আসা সেই পুরনো গুঞ্জনকে আবারও উসকে দিচ্ছে

আমাদের পথ চলায় সঙ্গী হন আপনিও:

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT