সচিবালয়ে সরকারি চাকরি সংশোধনী প্রত্যাহারের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সচিবালয়ে সরকারি চাকরি সংশোধনী প্রত্যাহারের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৪৮ বার দেখা হয়েছে

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া বাতিলের দাবিতে রোববার বাংলাদেশ সচিবালয়ে বিক্ষোভে নেমেছেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। তারা দাপ্তরিক দায়িত্ব ফেলে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. নূরুল ইসলাম এবং মহাসচিব মো. মুজাহিদুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভকারীরা মিছিল করেন। মিছিলটি ৬ নম্বর ভবন থেকে শুরু হয়ে মন্ত্রিপরিষদ বিভাগ, নতুন ভবন ও ক্লিনিক ভবন ঘুরে ১১ নম্বর ভবনের সামনে গিয়ে সমবেত হয়।

বিক্ষোভকারীদের দাবি, সরকার চাইলে সংশোধিত অধ্যাদেশের মাধ্যমে যেকোনো সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি বা চাকরিচ্যুত করতে পারবে। এছাড়া, সংশোধনীতে যেকোনো সময়ে বদলির সুযোগও রাখা হয়েছে, যা তারা ‘নিবর্তনমূলক’ হিসেবে আখ্যায়িত করেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০১৮ সালের সরকারি চাকরি আইন সংশোধন করে নতুন অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দেওয়া হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT