পর্তুগালে ভয়াবহ দাবানল: সাতজনের মৃত্যু, বহু এলাকা পুড়েছে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পর্তুগালে ভয়াবহ দাবানল: সাতজনের মৃত্যু, বহু এলাকা পুড়েছে

মিফতাহ চৌধুরী, পর্তুগাল প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৯৬ বার দেখা হয়েছে
পর্তুগালে ভয়াবহ দাবানল
পর্তুগালে ভয়াবহ দাবানল, ছবি: সংগৃহীত
পর্তুগালের আভেইরো ও ভিসেউসহ বেশ কয়েকটি অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ইউরোপের প্রচণ্ড গরমে সৃষ্টি হওয়া এই দাবানলে এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছে এবং পুড়ে গেছে ৯০ হাজার হেক্টরের বেশি এলাকা। ধ্বংস হয়েছে বহু বসতবাড়ি ও অবকাঠামো।
রয়টার্সের খবরে বলা হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় আভেইরো জেলা। সেখানে স্থানীয়রা ক্লান্ত দমকল কর্মীদের খাবার ও পানি সরবরাহ করে সহায়তা করছেন। স্বেচ্ছাসেবী ক্রিস্টিনা আলমেইদা বলেন, “আমরা জানি তারা খুব ক্লান্ত। খাবার খাওয়ার সময়ও তাদের নেই, তাই আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ হাজারের বেশি দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। পর্তুগালের বেসামরিক নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসেউ জেলায় স্পেন থেকে ২৭০ জনের একটি সামরিক জরুরি দল মোতায়েন করা হচ্ছে। ইতোমধ্যে স্পেন, ইতালি ও ফ্রান্স থেকে দুটি করে জলছিটানো বিমান এবং মরক্কো থেকে চারটি ভারি জলবাহী বিমান পাঠানো হয়েছে।
ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সার্ভিসের তথ্যমতে, দাবানলটি শুরু হয়েছে গত রবিবার থেকে। পর্তুগাল পুলিশ জানিয়েছে, কিছু অগ্নিকাণ্ডে দুষ্কৃতকারীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রী লুইস মঁচেনিগ্রো দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।
প্রতিকূল আবহাওয়া, উষ্ণতার রেকর্ড এবং মানবসৃষ্ট কারণ মিলিয়ে এই দাবানল পর্তুগালের জন্য এক অভূতপূর্ব চ্যালেঞ্জ হয়ে উঠেছে। দমকল বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT