গাজাতে বহিষ্কারের খড়গ মাথায় নিয়ে হামলায় অস্বীকৃতি ৯৭০ ইসরায়েলি বিমানসেনার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাজাতে বহিষ্কারের খড়গ মাথায় নিয়ে হামলায় অস্বীকৃতি ৯৭০ ইসরায়েলি বিমানসেনার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ বার দেখা হয়েছে

গাজায় চলমান হামলায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়ে ইসরায়েলি বিমানবাহিনীর পাইলট, কর্মকর্তা ও সেনাদের প্রায় ৯৭০ জন একটি যৌথ চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে তারা যুদ্ধ বন্ধের আহ্বান জানান। এতে ক্ষুব্ধ হয়ে ইসরায়েলি এয়ার ফোর্সের শীর্ষ কমান্ডাররা ওই স্বাক্ষরকারীদের হুঁশিয়ারি দিয়েছেন—চিঠি থেকে স্বাক্ষর প্রত্যাহার না করলে তাদের বাহিনী থেকে বহিষ্কার করা হবে।

স্থানীয় সংবাদমাধ্যম হারেৎজ ও ডেইলি সাবাহ’র প্রতিবেদনে বলা হয়, চিঠির পরপরই বিমানবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা স্বাক্ষরকারীদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। তারা স্পষ্ট জানিয়ে দেন—যারা স্বাক্ষর প্রত্যাহারে রাজি হবেন, শুধু তারাই বাহিনীতে থাকতে পারবেন। তবে এখন পর্যন্ত মাত্র ২৫ জন স্বাক্ষরকারী এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

চিঠিতে স্বাক্ষরকারীরা অভিযোগ করেছেন, গাজায় চলমান সামরিক অভিযান আসলে একটি রাজনৈতিক সিদ্ধান্ত; এর সঙ্গে ইসরায়েলের প্রকৃত নিরাপত্তার কোনো সম্পর্ক নেই। বিরোধী দলগুলোর নেতারাও এ বক্তব্যের সঙ্গে একমত, দাবি করছেন—প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের ক্ষমতা ধরে রাখতেই এই সামরিক অভিযান চালিয়ে যাচ্ছেন।

এই ঘটনা ইসরায়েলের সামরিক বাহিনীর ভেতরকার মতপার্থক্য এবং রাজনৈতিক বিতর্ককে নতুন মাত্রায় নিয়ে গেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT