হাদীকে ‘জঙ্গী পোলা’ বলা ইবি শিক্ষককে সাত দিনের মধ্যে স্থায়ী বহিষ্কারের দাবি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
How Bonuses and Promotions Foster Loyalty বুটেক্সে অনুষ্ঠিত হলো আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ আর্থ ডে’তে বুটেক্সে ‘প্লাস্টিক এক্সচেঞ্জ’: প্লাস্টিকের বদলে মিলছে বীজযুক্ত কলম নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত ধর্ম নয়, নিরাপত্তাই অগ্রাধিকার—বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর বড় বার্তা ইবির লালন শাহ হলে আবেগঘন বিদায়, শিক্ষার্থীদের চোখে জল! কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত

হাদীকে ‘জঙ্গী পোলা’ বলা ইবি শিক্ষককে সাত দিনের মধ্যে স্থায়ী বহিষ্কারের দাবি

মো: মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার দেখা হয়েছে
জুলাই বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদীকে ‘জঙ্গী পোলা’ বলে মন্তব্য করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিসংখ্যান বিভাগের এক শিক্ষককে সাত দিনের মধ্যে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা শেষে আয়োজিত এক বিক্ষোভ মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশে এই দাবি উত্থাপন করেন তিনি।
এসময় তিনি বলেন, “পরিসংখ্যান বিভাগের এক শিক্ষক, যিনি বর্তমানে শিক্ষা ছুটিতে দেশের বাইরে আছেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শহীদ ওসমান হাদীকে ‘জঙ্গী পোলা’ বলে সম্বোধন করেছেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দিতে চাই—আগামী সাত দিনের মধ্যে জরুরি সিন্ডিকেট সভা ডেকে এই কুলাঙ্গার শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। যদি এই সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হয়, তবে জুলাইয়ের যোদ্ধারা আবারও গর্জে উঠবে এবং আপনাদের বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করতে বাধ্য হবে।”
সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সুশীল সমাজের ভূমিকা নিয়ে তিনি বলেন, “ডেইলি স্টারের অফিস ভাঙচুর হওয়ায় অনেকে সুশীলতা দেখাচ্ছেন। কিন্তু যখন আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল কিংবা হাদী ভাইয়ের মাথায় গুলি করা হয়েছিল, তখন আপনাদের এই সুশীলতা কোথায় ছিল? ভণ্ডামি করবেন না; বাংলার জনতা এই দ্বিমুখী নীতি বরদাশত করবে না।”
তিনি আরো বলেন, “কিছু কিছু মানুষকে দেখেছি গিটার বাজিয়ে হাদী ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করার চেষ্টা করছে। হাদী ভাই মুসলিম পরিবারের সন্তান। তিনি একজন প্র্যাকটিসিং মুসলিম। সুতরাং তাঁর রুহের মাগফিরাত কামনার জন্য ইসলামের বাইরে কোনো কালচার কায়েম করার চেষ্টা করবেন না।”
বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় তারা শহীদ হাদীর স্মরণে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT