ওসমান হাদির হত্যাকারীদের ধরতে তথ্য দিলে ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা এসএফজের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওসমান হাদির হত্যাকারীদের ধরতে তথ্য দিলে ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা এসএফজের

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার দেখা হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক শিখ সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে)।

সোমবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এ পুরস্কারের ঘোষণা দেয় সংগঠনটি।

বিবৃতিতে এসএফজে জানায়, ঢাকা মহানগর পুলিশের প্রকাশ্য বক্তব্য অনুযায়ী, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনার পর ভারতে পালিয়ে গেছে। এ প্রেক্ষাপটে হত্যাকারীদের বর্তমান অবস্থান, গ্রেপ্তার এবং প্রত্যর্পণে সহায়ক যেকোনো বিশ্বাসযোগ্য তথ্য প্রদানকারীদের জন্য এই পুরস্কার নির্ধারণ করা হয়েছে।

সংগঠনটির জেনারেল কাউন্সেল গুরপতবন্ত সিং পান্নুন অভিযোগ করেন, ওসমান হাদির হত্যাকাণ্ড ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের নির্দেশে সংঘটিত হয়েছে এবং এটি সীমান্ত পেরিয়ে পরিচালিত সন্ত্রাসী কার্যক্রমের অংশ। তার দাবি, এই হত্যাকাণ্ডের ধরন কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

এসএফজের বিবৃতিতে আরও বলা হয়, পুরস্কার ঘোষণার মূল উদ্দেশ্য হলো জনসাধারণের সহযোগিতা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যাকারীদের শনাক্ত, গ্রেপ্তার ও প্রত্যর্পণ প্রক্রিয়ায় সহায়তা করা।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষ কিংবা ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT