ওসি নাজমুল আলমের সামাজিক উদ্যোগে কুড়িগ্রামে প্রশংসার জোয়ার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওসি নাজমুল আলমের সামাজিক উদ্যোগে কুড়িগ্রামে প্রশংসার জোয়ার

মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৮৭ বার দেখা হয়েছে

নৈতিকতা ও সামাজিক জীবনধারায় ওসি নাজমুল আলম সর্বদা জনগণের পাশে ছিলেন। তিনি কুড়িগ্রামের কচাকাটা থানায় দায়িত্ব পালনকালে জনগণের পাশে দাঁড়িয়ে ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন। পরবর্তীতে বদলি হয়ে তিনি বর্তমানে কুড়িগ্রামের রাজারহাট থানায় কর্মরত আছেন।

নাজমুল আলম মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে চুরি, ছিনতাই, সামাজিক দাঙ্গাসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে সফল ভূমিকা পালন করেছেন। এর ফলে তিনি জনগণের ভালোবাসা ও ব্যাপক প্রশংসা অর্জন করেন।

তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও অল্প বয়সে ছেলে-মেয়েদের পালিয়ে যাওয়া রোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন। একই সঙ্গে উঠান বৈঠকের মাধ্যমে অপরাধ দমনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তার অন্যতম প্রশংসিত উদ্যোগ হলো বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদে আইন সম্পর্কে দিকনির্দেশনা প্রদান এবং অসহায় মানুষদের সহায়তা করা।

নিজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন—
“এই পথচলা আমাকে শিখিয়েছে অদম্য ধৈর্য ও সহনশীলতার আসল অর্থ। দেখিয়েছে আমি কতদূর যেতে পারি। আমার পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের অবিচল সমর্থনই আমাকে শক্তি জুগিয়েছে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT