নজরুল বিশ্ববিদ্যালয়ে 'ওবিই কারিকুলাম' : সম্পন্ন হলো দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘ওবিই কারিকুলাম’ : সম্পন্ন হলো দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

মাহমুদা নাঈমা, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৯৬ বার দেখা হয়েছে

নজরুল বিশ্ববিদ্যালয় তথা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের শিক্ষকদের অংশগ্রহণে সম্পন্ন হলো শীর্ষক দুই দিনব্যাপী ‘OBE (Outcome-Based Education) Curriculum’ প্রশিক্ষণ কর্মশালা।

বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়টির পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালাটির সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়।এই কর্মশালাটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যান্ডরেন্স সেল (আই.কিউ.এ.সি.)।

এসময় সভাপতির বক্তব্যে নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “এই প্রশিক্ষণ কর্মশালা কিছুটা হলেও কাজে আসবে। তবে কম্পিউটার ও বিশেষজ্ঞ নিয়ে বিভাগওয়ারী এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে তা আরও বেশি ফলপ্রসু হবে। ভবিষ্যতে ইউ.জি.সি. ও আই.কিউ.এ.সি. এর মাধ্যমে সারা বছর এই প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে তা আরও বেশি কার্যকর হবে।”

উক্ত সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব বলেন, “বিশ্বে ও.বি.ই. সবচেয়ে বেশি ব্যবহৃত শিক্ষা পদ্ধতি। এই পদ্ধতিকে কীভাবে সময়োপযোগী করা যায় তা নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি।”

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি অ্যান্ডরেন্স ডিভিশনের পরিচালক ড. দুর্গা রানী সরকার। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি অ্যান্ডরেন্স ডিভিশনের পরিচালক ড. দুর্গা রানী সরকার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি অ্যান্ডরেন্স ডিভিশনের উপ-পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মনির উল্লাহ এবং ও.বি.ই. সফ্টওয়্যার বিশেষজ্ঞ মো. ফারুক হোসাইন। সঞ্চালনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আই.কিউ.এ.সি.-এর পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন।

এছাড়াও কর্মশালায় আই.কিউ.এ.সি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা ও সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT