রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা–লুটপাট: আড়াই মাস পর ৯৬ জনের নামে মামলা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা–লুটপাট: আড়াই মাস পর ৯৬ জনের নামে মামলা

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার দেখা হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দে তৌহিদি জনতা পরিচয়ে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাট, নারী ভক্তদের শ্লীলতাহানির চেষ্টা এবং কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনার আড়াই মাস পর ৯৬ জনকে আসামি করে এবং অজ্ঞাত আরও ৪০০–৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছে তার পরিবার।

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলার ঘটনার আড়াই মাস পর মামলা করেছে তার পরিবার। বৃহস্পতিবার আদালতে মামলাটি করেন তার শ্যালিকা শিরিনা বেগম। এতে ৯৬ জনকে নাম উল্লেখসহ এবং অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, গত ২৩ আগস্ট বার্ধক্যজনিত কারণে মারা যান নুরুল হক। সেদিন রাতে গোয়ালন্দ দরবার শরিফে তাঁকে দাফন করা হয়। এরপর থেকেই কথিত তৌহিদি জনতা পরিচয়ে একটি চক্র পরিকল্পিতভাবে এলাকায় উত্তেজনা ছড়াতে থাকে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন একাধিক বৈঠক করলেও উত্তেজনা থামেনি।

৫ সেপ্টেম্বর জেলা পুলিশ, উপজেলা প্রশাসন ও জেলা জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসলাম দরবার শরিফ পরিদর্শন করেন। দাবি মেনে নেওয়ায় বিক্ষোভ স্থগিত করা হলেও জুমার নামাজ শেষে সমাবেশ থেকে হামলা চালানো হয় দরবারে।

হামলায় নারী ভক্তদের শ্লীলতাহানির চেষ্টা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। হামলাকারীরা কবর থেকে নুরুল হকের লাশ তুলে মহাসড়কে পুড়িয়ে দেয়। এ ঘটনায় এক ভক্ত নিহত ও শতাধিক অনুসারী আহত হন।

পরিবারের নিরাপত্তা নিয়ে ঝুঁকি থাকায় তারা হাইকোর্টে রিট করেছিলেন। আদালতের নির্দেশে নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর মামলাটি করা হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।

এর আগে পুলিশের ওপর হামলার ঘটনায় সাড়ে তিন থেকে চার হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে পৃথক মামলা হয়। নিহত ভক্ত রাসেলের বাবা আজাদ মোল্লাও হত্যা মামলা করেন। ভিডিওফুটেজে শনাক্ত করে পুলিশ এখন পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT