নর্থ সাউথে কুরআন অবমাননা: শাস্তির দাবি 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম' প্যানেলের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান বিষ প্রয়োগ ও কেটে পেঁয়াজ ক্ষেত নষ্ট, শত্রুতা নাকি ষড়যন্ত্র!

নর্থ সাউথে কুরআন অবমাননা: শাস্তির দাবি ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের

রাবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ বার দেখা হয়েছে
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কর্তৃক পবিত্র কুরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাকসুর ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল।
রোববার (০৫ অক্টোবর) এক প্রেসবিজ্ঞপ্তিতে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র কুরআন মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ এবং সমগ্র মানবজাতির জন্য হেদায়াত ও পথনির্দেশনার আলো। এ গ্রন্থকে অবমাননা করা কেবল মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, বরং এটি বাংলাদেশের শান্তি ও সম্প্রীতিময় সামাজিক পরিবেশকে বিপর্যস্ত করার চেষ্টা।
সংগঠনটি জানায়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর কর্মকাণ্ডে দেশের মুসলিম সমাজ গভীরভাবে ব্যথিত হয়েছে। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হলেও এর আগে বিভিন্ন সময়ে ধর্ম অবমাননার ঘটনা ঘটেছে, যা বড় ধরনের সামাজিক অস্থিরতা সৃষ্টি করেছে। তাই এই ঘটনায় দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম দাবি জানায়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা এবং পূর্বের রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘটে যাওয়া ধর্ম অবমাননার ঘটনাগুলো দ্রুত তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT