নোটিশ:
শিরোনামঃ
সড়কে মৃত্যু কমাতে অভিযান নয়, স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা চাই এআই প্রতিযোগিতায় ডিপসিকের প্রায় ১৫ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ সেরা পরিস্থিতিতেও উষ্ণতা ১.৭–১.৮ ডিগ্রি বাড়তে পারে: জাতিসংঘ তাইওয়ানের দিকে ধেয়ে আসছে টাইফুন চ্যাম্পি, বাতিল দুই শতাধিক ফ্লাইট হুতি হামলায় সরবরাহ উদ্বেগ, তেলের দাম পাঁচ মাসের সর্বোচ্চে PHP ত্রুটি প্রকাশের পর বিশ্বজুড়ে হ্যাকিং প্রচেষ্টা বেড়েছে চট্টগ্রামে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রায় ১ লাখ ৭৫ হাজার টন গম সন্দেহজনক বোলিং অ্যাকশনে রিপোর্টেড আলিস আল ইসলাম বাংলাদেশ-নেপালে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, সূচি ঘোষণা সাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ

জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগ:এনসিপি সদস্য বহিষ্কৃত

জেলা ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ বার দেখা হয়েছে
ছবি সংগ্রহ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতসহ একাধিক গুরুতর অনিয়মের অভিযোগে জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জের ফতুল্লা থানা শাখার সদস্য দিলশাদ আফরিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্তে স্থানীয় ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

৮ এপ্রিল জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চিঠিতে দিলশাদ আফরিনকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, দিলশাদ আফরিনের সাম্প্রতিক কার্যকলাপ জাতীয় নাগরিক কমিটির নিয়মনীতি ও আদর্শের পরিপন্থী। সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এবং অভিযোগগুলোর প্রেক্ষিতে তদন্তসাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কারের সিদ্ধান্তে ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন যৌথভাবে অনুমোদন দেন। সিদ্ধান্তটি ৮ এপ্রিল থেকেই কার্যকর করা হয়েছে।

জাতীয় নাগরিক কমিটির সাবেক কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এবং বর্তমানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আল আমিন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতসহ আরও কয়েকটি অনিয়মের সত্যতা পাওয়ার পর দিলশাদ আফরিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়েছে।”

তিনি আরও জানান, দলীয় নীতিমালার প্রতি শ্রদ্ধা রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন কোনো কাজ সংগঠন সহ্য করবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT