নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এমডিএস প্রোগ্রামের পুনর্মিলনী অনুষ্ঠান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এমডিএস প্রোগ্রামের পুনর্মিলনী অনুষ্ঠান

মাহমুদা নাঈমা, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার দেখা হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (নজরুল বিশ্ববিদ্যালয়) এমডিএস বা মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ প্রোগ্রাম (উইকেন্ড) এর প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক জমকালো পুনর্মিলনী ও অ্যালামনাই মিলনমেলা আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ জয়নুল আবেদীন সিদ্দিকী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। এ মিলনমেলায় এমডিএস প্রোগ্রামের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক অলি উল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন। তিনি বলেন, “ডেভেলপমেন্ট স্টাডিজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা, যা উন্নয়ন পরিকল্পনা, নীতি প্রণয়ন ও সামাজিক রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের অ্যালামনাই মিলনমেলা শিক্ষার্থীদের মধ্যে বন্ধন দৃঢ় করে এবং বিশ্ববিদ্যালয়ের সাথে আজীবন সম্পর্ক বজায় রাখতে উৎসাহ দেয়।”

উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, ডেভেলপমেন্ট স্টাডিজের শিক্ষার্থীরা সমাজের উন্নয়নে গবেষণা, নীতি বিশ্লেষণ এবং বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা তৈরিতে অবদান রাখবে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জী, সহযোগী অধ্যাপক আজিজুর রহমান, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক নাজমুল হাসান, সহকারী অধ্যাপক হারুনুর রশীদ, গাজী আরাফাত উজ জামান মার্কনি, তানজিল আহমেদ সহ অন্যান্য শিক্ষকমণ্ডলী।

উল্লেখ্য, এই মিলনমেলায় প্রাক্তন শিক্ষার্থীরা তাদের শিক্ষাজ্ঞান ও পেশাগত অভিজ্ঞতা উপস্থাপন করেন এবং উন্নয়ন খাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এতে অংশগ্রহণ করে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা উপকৃত হয়েছেন বলে প্রকাশ করেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT