নজরুল বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে দুদিনব্যাপী গবেষণা সেমিনার  - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

নজরুল বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে দুদিনব্যাপী গবেষণা সেমিনার 

মো:ইরান মিয়া  (নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি)
  • আপডেট সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৫১ বার দেখা হয়েছে

 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের আওতাধীন ২০২৪-২৫ অর্থবছরের নির্বাচিত গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি মূল্যায়ন সেমিনার শুরু হয়েছে। ২০ জুলাই রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই সেমিনারের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় যুক্ত থাকার আগ্রহ সত্যিই প্রশংসনীয়। তারা ভবিষ্যতে আন্তর্জাতিক মানের গবেষক হিসেবে গড়ে উঠবে বলে আমি আশাবাদী।” তিনি আরও বলেন, “ময়মনসিংহ অঞ্চল শিল্প-সংস্কৃতিতে ঐতিহ্যবাহী। কলা অনুষদের এই সেমিনারে যে গবেষণা উপস্থাপিত হচ্ছে, তা গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত উন্মোচনে ভূমিকা রাখবে।” এরপর কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান।
এই আয়োজনে স্বাগতিক বক্তব্য দেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। উক্ত সেমিনারে মূল আলোচক ছিলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মোর্শেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শন বিভাগের প্রধান মো. তারিফুল ইসলাম। সেমিনারে কলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও অংশ নেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT