নিষেধাজ্ঞা শেষে মাঠে নেমেই সাফল্য পেলেন নাসির - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিষেধাজ্ঞা শেষে মাঠে নেমেই সাফল্য পেলেন নাসির

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২০৭ বার দেখা হয়েছে

দীর্ঘ প্রায় দেড় বছর পর সব ধরনের ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন নাসির হোসেন। দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করার পর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়েই ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার।

সোমবার (৭ এপ্রিল) ডিপিএলে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামে রূপগঞ্জ টাইগার্স। এই ম্যাচে রূপগঞ্জের জার্সি গায়ে নাসির বল হাতে তুলে নেন একটি উইকেট। ১০ ওভার বল করে খরচ করেন ৩১ রান।

উল্লেখ্য, ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগে খেলার সময় একটি আইফোন উপহার পাওয়ার বিষয়টি আইসিসিকে না জানিয়ে নিয়ম লঙ্ঘন করেন নাসির। বিষয়টি গোপন করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তদন্ত শুরু করে এবং পরবর্তীতে দোষ স্বীকার করলে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়, যার মধ্যে ছয় মাস ছিল স্থগিত নিষেধাজ্ঞা। শাস্তির মেয়াদ শেষ হওয়ায় রবিবার (৬ এপ্রিল) থেকে আবারও ক্রিকেটে অংশ নিতে পারছেন তিনি।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT