নালিতাবাড়ী সীমান্ত দিয়ে শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ

ইসতিয়াক আহমেদ নাবীল (শেরপুর প্রতিনিধি)
  • আপডেট সময় শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১২৫ বার দেখা হয়েছে

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে শিশুসহ ১০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইন করেছে। শুক্রবার (১১ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।

পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়নের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের আওতাধীন পানিহাতা সীমান্ত এলাকার পিলার-১১১৮/৩-এস এর নিকট দিয়ে ভারতের ২২ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের পুশইন করে। পরে বিজিবি সদস্যরা তাদের সীমান্ত এলাকা থেকে আটক করে রামচন্দ্রকুড়া ক্যাম্পে নিয়ে যায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃতরা দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে নয়াদিল্লিতে অবস্থান করছিলেন। সম্প্রতি ভারতের বিভিন্ন স্থানে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালায় দেশটির পুলিশ। সেই অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়। দুই-তিন দিন আগে তাদের নয়াদিল্লি থেকে বিমানযোগে আসাম রাজ্যের গৌহাটিতে নিয়ে যাওয়া হয়। পরে বিএসএফ সদস্যরা বাবুরামবিল ক্যাম্প হয়ে বৃহস্পতিবার রাতে তাদের পানিহাতা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।

বিজিবির দাবি, আটককৃতদের এবং তাদের নিকট আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, তারা সবাই সাতক্ষীরা জেলার তালা উপজেলার সাহাজাদপুর এলাকার বাসিন্দা।

পরবর্তীতে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আটককৃতদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT